পুলিশকে যেন কেউ জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী


লাখোকণ্ঠ অনলাইন ডেস্ক প্রকাশের সময় : ১০ মে, ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ণ ১২১
পুলিশকে যেন কেউ জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এই বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদ, স্বৈরাচার যেন পুলিশ সদস্যদের দেশ ও জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে সক্ষম না হয়। স্বাধীনতার প্রথম প্রহরেই পুলিশের রক্তে রঞ্জিত এই মাটিতে দাঁড়িয়ে আসুন আজ আমরা আবারও নতুন শপথে অঙ্গীকারবদ্ধ হই।

আজ রোববার (১০ মে) সকালে পুলিশ সপ্তাহ উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন। এর আগে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে বার্ষিক প্যারেড অনুষ্ঠানের মধ্য দিয়ে চারদিনের পুলিশ সপ্তাহের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রাজপথে এক অন্য তারেক রহমান: ভাইরাল ভিডিওতে মুগ্ধ নেটদুনিয়া

অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পুলিশের বিভিন্ন কন্টিনজেন্ট ও পতাকাবাহী দলের সুশৃঙ্খল, দৃষ্টি নন্দন ও বর্ণিল প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহন করেন প্রধানমন্ত্রী। একটি খোলা জিপে চড়ে প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন তিনি।

জিয়াউর রহমানের পথেই হাঁটছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

এবারের পুলিশের বার্ষিক প্যারেডে অধিনায়ক হিসেবে নেতৃত্বে দেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার। ত্রয়োদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনে পর এটিই বিএনপির সরকারের সময়ে প্রথম পুলিশ সপ্তাহ।

প্রধানমন্ত্রী সকাল ৯টায় অনুষ্ঠানস্থলে পৌঁছালে তাকে স্বাগত জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, আইজিপি মো. আলী হোসেন ফকির ও অতিরিক্ত আইজিপি এ কে এম আওলাদ হোসেন।

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

 

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০