ঢাকায় দুপুরেই ঘনিয়ে এলো ‘সন্ধ্যা’


আবহাওয়া ডেস্ক প্রকাশের সময় : ২ মে, ২০২৬, ৩:৪১ অপরাহ্ণ
ঢাকায় দুপুরেই ঘনিয়ে এলো ‘সন্ধ্যা’

ঢাকায় দুপুরেই ঘনিয়ে এলো ‘সন্ধ্যা’। সকাল থেকেই ঢাকার আকাশ ছিল মেঘাচ্ছন্ন। দুপুর হতেই কালো মেঘে ছেয়ে যায়। কিছুক্ষণ না যেতেই যেন সন্ধ্যা ঘনিয়ে এলো। এরপর শুরু হয় ঝুম বৃষ্টি। শনিবার (২ মে) দুপুর ২টার পরপরই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। আড়াইটার দিকে চারদিক অন্ধকার হয়ে আসে। এরপর শুরু হয় ঝুম বৃষ্টি

বৃষ্টিতে বিভিন্ন স্থানে পানি জমে গেছে। এতে কর্মজীবী মানুষ পড়েছেন ভোগান্তিতে। বেসরকারি চাকরিজীবী মেহেদী হাসান বলেন, অফিসের কাজে একটু বের হয়ে কারওয়ান বাজারে আটকা পড়ে গেছি। চারদিক অন্ধকার হয়ে গেছে। মনে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে।

ফেনীতে ভ.য়া.ব.হ মেঘ বিস্ফোরণে রেকর্ড পরিমাণ বৃষ্টি, বি.প.র্য.স্ত জনজীবন

বেসরকারি চাকরিজীবী নোমান বিল্লাহ বলেন, দুপুরে অফিসে বসে ছিলাম। হঠাৎ জানালায় তাকিয়ে দেখি রাত হয়ে গেছে! প্রচুর বৃষ্টি হচ্ছে।

এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েক দিন দেশের সব বিভাগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে।

আবহাওয়া সংক্রান্ত আরও সংবাদ পড়তে ক্লিক করুন এখানে

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১