তেজগাঁও কলেজের মসজিদ থেকে আটক ২৩, চলছে যাচাই-বাছাই


লাখোকণ্ঠ ডেস্ক প্রকাশের সময় : ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৪০ অপরাহ্ণ ৬২
তেজগাঁও কলেজের মসজিদ থেকে আটক ২৩, চলছে যাচাই-বাছাই

রাজধানীর ফার্মগেট এলাকার তেজগাঁও কলেজের মসজিদ থেকে ২৩ জনকে আটক করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে জঙ্গি কর্মকাণ্ডে সম্পৃক্ততার সন্দেহের কথা জানিয়েছে পুলিশ। তবে এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত বা অভিযোগের সত্যতা নিশ্চিত হয়নি।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে তাদের আটক করে তেজগাঁও থানা হেফাজতে রাখা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগ।

পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, কলেজের মসজিদে গোপনে বৈঠক করার সময় তাদের আটক করা হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

ওই কর্মকর্তা বলেন, আটক ব্যক্তিদের সঙ্গে জঙ্গি কর্মকাণ্ডের কোনো সম্পৃক্ততা রয়েছে কি না, তা যাচাই-বাছাই করা হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখতে অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ) ও কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) কর্মকর্তারা কাজ করছেন।

পুলিশ জানিয়েছে, যাচাই-বাছাই শেষে আটক ব্যক্তিদের বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০