
দীর্ঘ অভিনয়জীবনে দেশের অনেক জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রীর সঙ্গে কাজ করেছেন অপু বিশ্বাস। সম্প্রতি এক সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয়, তার চোখে ঢালিউডের সেরা নায়ক-নায়িকা কারা?
উত্তরে অপু বলেন, “আমার চোখে সবাই সেরা।” এরপর নায়িকাদের প্রসঙ্গে তিনি মৌসুমী, পূর্ণিমা, শাবনূর ও পপির নাম উল্লেখ করেন। উপস্থাপিকা মজা করে বলেন, “চারজন হয়ে গেছে।”
হেসে অপু বলেন, “আরেকজন আমি।” এভাবেই নিজের নামটিও তালিকায় যুক্ত করেন তিনি।
নায়কদের প্রসঙ্গে অপু বিশ্বাসের পছন্দের তালিকায় রয়েছেন রিয়াজ, ফেরদৌস, আমিন খান, শাকিব খান ও শাকিল খান।
অভিনেত্রীর এই তালিকাকে কোনো আনুষ্ঠানিক ‘সেরা’ নির্বাচন নয়, বরং তার ব্যক্তিগত পছন্দ হিসেবেই দেখা যায়। দীর্ঘ ক্যারিয়ারে তালিকায় থাকা প্রায় সব তারকার সঙ্গেই পর্দা ভাগ করেছেন অপু বিশ্বাস।
লাখোকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন
আপনার মতামত লিখুন :