বাংলাদেশে ফিরতে পেরে ভীষণ আনন্দিত: ব্রেন্ট ক্রিস্টেনসেন মার্কিন রাষ্ট্রদূত


প্রতিনিধি প্রকাশের সময় : ১০ জানুয়ারি, ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ণ
বাংলাদেশে ফিরতে পেরে ভীষণ আনন্দিত: ব্রেন্ট ক্রিস্টেনসেন মার্কিন রাষ্ট্রদূত

লাখোকণ্ঠ অনলাইন ডেস্কঃ বাংলাদেশে যুক্তরাষ্ট্রের ১৮তম রাষ্ট্রদূত হিসেবে শপথ নিয়েছেন ব্রেন্ট ক্রিস্টেনসেন। ওয়াশিংটনের স্থানীয় সময় শুক্রবার (৯ জানুয়ারি) মার্কিন পররাষ্ট্র দপ্তরে তিনি এই শপথ গ্রহণ করেন। শপথগ্রহণের পর বাংলাদেশে পুনরায় দায়িত্ব পালন করা নিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি।

আগামী ১২ জানুয়ারি নবনিযুক্ত এই রাষ্ট্রদূতের ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। তার শপথগ্রহণের বিষয়টি নিশ্চিত করে ঢাকায় মার্কিন দূতাবাস তাকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছে। শপথের পর এক প্রতিক্রিয়ায় ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, যে দেশটির সঙ্গে আমি খুব ভালোভাবে পরিচিত, সেই বাংলাদেশে আবার দায়িত্ব নিতে পেরে আমি আনন্দিত। আমি এই দেশটিকে ভালোবাসি।” তিনি আরও বলেন, “ঢাকায় মার্কিন দূতাবাসে আমেরিকান ও স্থানীয় কর্মীদের নিয়ে গঠিত শক্তিশালী দলের নেতৃত্ব দেওয়ার মাধ্যমে আমি যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সুদৃঢ় করতে চাই।

ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের মনোনীত এই রাষ্ট্রদূত আমেরিকার সমৃদ্ধি ও নিরাপত্তায় কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের লক্ষ্যকে এগিয়ে নিতে এবং প্রতিদিন নিরলসভাবে কাজ করে আমেরিকাকে আরও নিরাপদ, শক্তিশালী ও সমৃদ্ধ করে তুলতে আমি কাজ করে যাব। ব্রেন্ট ক্রিস্টেনসেন মার্কিন ফরেন সার্ভিসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা। বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক প্রেক্ষাপট সম্পর্কে তার গভীর অভিজ্ঞতা রয়েছে। এর আগে তিনি ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত ঢাকায় মার্কিন দূতাবাসে রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়ক কাউন্সেলর হিসেবে অত্যন্ত সফলভাবে দায়িত্ব পালন করেছেন।

ঢাকায় যুক্তরাষ্ট্রের সবশেষ ও ১৭তম রাষ্ট্রদূত ছিলেন পিটার হাস। তিনি ২০২২ সালের মার্চ থেকে ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত দায়িত্ব পালন করেন। ক্রিস্টেনসেন এখন পিটার হাসের স্থলাভিষিক্ত হয়ে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের ১৮তম রাষ্ট্রদূত হিসেবে তার নতুন যাত্রা শুরু করতে যাচ্ছেন।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১