মাত্র ১৮ দিনে সাড়ে ২০ কোটি আয় টাকা করল মেট্রোরেল


প্রতিনিধি প্রকাশের সময় : ২২ সেপ্টেম্বর, ২০২৪, ৪:৫০ অপরাহ্ণ ১১
মাত্র ১৮ দিনে সাড়ে ২০ কোটি আয় টাকা করল মেট্রোরেল

লাখোকন্ঠ জাতীয় ডেস্ক: চলতি মাস সেপ্টেম্বরের প্রথম ১৮ দিনে ৪৯ লাখ ৯ হাজার ৪৯ জন যাত্রী মেট্রোরেলে ভ্রমণ করেছেন। যার প্রেক্ষিতে ২০ কোটি ৬৭ লাখ তিন হাজার ৫৯১ টাকা আয় করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ।

এর মধ্যে গত ১২ সেপ্টেম্বর সর্বোচ্চ যাত্রী ভ্রমণ করেছেন। এ দিন তিন লাখ ৪৩ হাজার ৮৯২ জন যাত্রী মেট্রোরেলে যাতায়াত করেছেন। সেদিন সর্বোচ্চ আয় হয়েছে এক কোটি ৪৬ লাখ ৫৭ হাজার ৫৬৬ টাকা।

 কোম্পানি লিমিটেডের (ডিএসটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফ গত বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন।

ম্যাস ট্রানজিট কর্মকর্তা জানান, মেট্রোরেলে গত ১ সেপ্টেম্বর থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত ৪৯ লাখ ৯ হাজার ৪৯ জন যাত্রী ভ্রমণ করেছেন। এতে আয় হয়েছে ২০ কোটি ৬৭ লাখ তিন হাজার ৫৯১ টাকা। এর মধ্যে দুই শুক্রবার বন্ধ ছিল। বুধবার কারিগরি ত্রুটির কারণে দীর্ঘ সময় মেট্রোরেল বন্ধ ছিল। এতে এক কোটি টাকা লোকসান হয়েছে। আর বুধবার আয় হয়েছে মাত্র ৫৪ লাখ ৯১ হাজার ১৪০ টাকা।

মোহাম্মদ আবদুর রউফ জানান, গড়ে প্রতিদিন তিন লাখ মানুষ মেট্রোরেল ভ্রমণ করেন।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১