শপথ নিলেন চার নতুন মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী


লাখোকণ্ঠ অনলাইন ডেস্ক প্রকাশের সময় : ২২ আগস্ট, ২০২৬, ৮:৩৫ পূর্বাহ্ণ ৪০৫
শপথ নিলেন চার নতুন মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী

শপথ নিলেন চার নতুন মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় যুক্ত হলেন আরও পাঁচ নতুন মুখ। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের শপথ বাক্য পাঠ করান।

পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বর্তমানে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন প্রতিমন্ত্রী রাশিদুজ্জামান মিল্লাত, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আব্দুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ এবং বান্দরবান আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরী।

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবির ও গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।

লাখোকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন

Google-এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

Google-এ পড়ুন লাখোকণ্ঠের খবর 

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০