সরকারকে টেনে নামাতে হাত এক চুলও কাঁপবে না: মামুনুল হক


ঢাকা প্রতিনিধি প্রকাশের সময় : ৫ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৫০ অপরাহ্ণ ৯৬
সরকারকে টেনে নামাতে হাত এক চুলও কাঁপবে না: মামুনুল হক

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, সরকার জাতির সঙ্গে প্রতারণা করেছে। ক্ষমতায় থেকে সরকার জনগণকে ভুল পথে পরিচালিত করার চেষ্টা করলে তাদের টেনে নামাতে হাত এক চুলও কাঁপবে না।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চের উদ্বোধনী সমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশ শেষে সকাল সাড়ে ৮টার দিকে লংমার্চটি চট্টগ্রামের উদ্দেশে যাত্রা শুরু করে।

মামুনুল হক বলেন, সরকার জাতির সঙ্গে প্রতারণা করেছে। ক্ষমতার মসনদে বসে যদি জাতিকে ভুলপথে পরিচালিত করার চেষ্টা করা হয়, তাহলে জনগণের স্বার্থে তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে।

সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেন, সরকার জনগণের দুর্ভোগ লাঘবে ব্যর্থ হয়েছে। সময়ের সঙ্গে মানুষের দুর্ভোগ আরও বাড়ছে।

তিনি বলেন, গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে এবং জনগণকে দেওয়া প্রতিশ্রুতিগুলোও ভঙ্গ করেছে। সরকারকে সংসদে ভুল স্বীকার করে সংবিধান সংস্কারের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া উদ্বোধনী সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ড. এএইচএম হামিদুর রহমান আযাদ।

এ ছাড়া লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি ও সাবেক মন্ত্রী কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রমসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা বক্তব্য দেন।

ছয় দফা দাবি সামনে রেখে ১১ দলীয় ঐক্য এই লংমার্চের আয়োজন করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ-তেল-গ্যাস ও সার সংকট নিরসন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধের দাবি।

লাখোকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন

Google-এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

Google-এ পড়ুন লাখোকণ্ঠের খবর 

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

 

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০