সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার!


প্রতিনিধি প্রকাশের সময় : ১৪ অক্টোবর, ২০২৪, ৮:৫৯ অপরাহ্ণ
সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার!

লাখোকন্ঠ জাতীয় ডেস্ক: আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাকে রাজধানীর ইস্কাটন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপকমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি বলেন, রাজধানীর ইস্কাটন এলাকা থেকে আজ রাত পৌনে ৮টার দিকে আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

আর্কাইভ