
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) যুবদলের সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়ার সই করা এক যৌথ বিবৃতিতে এই হুঁশিয়ারি করা হয়েছে।
আমাদেরকে ওসির রুমে আটকে জুবায়ের-মুসাদ্দিকের ওপর হা.ম.লা করা হয়: ফাতেমা তাসনিম জুমা
যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, সাম্প্রতিক সময়ে ছাত্রশিবিরের কিছু সদস্য সামাজিক মাধ্যমে অশালীন ও আক্রমণাত্মক বক্তব্য দিচ্ছে, যা রাজনৈতিক নৈতিকতার অবক্ষয়ের পরিচায়ক।
গাড়ি চাইলেন হাসনাত আব্দুল্লাহ, ছোটদের আবদারে ‘না’ বলতে নেই বলেন ডা. শফিকুর রহমান
তারা বলেন, মতপ্রকাশের স্বাধীনতার নামে ব্যক্তিগত আক্রমণ ও কুরুচিপূর্ণ ভাষার ব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিশেষ করে জুলাই আন্দোলন পরবর্তী রাজনৈতিক পরিস্থিতিতে এ ধরনের বক্তব্য আরো অনভিপ্রেত।
রাজনৈতিক প্রতিশ্রুতি ঠিক রেখেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী: মাহমুদা আলম মিতু
বিবৃতিতে আরো অভিযোগ করা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম সিটি কলেজ এবং পাবনার ঈশ্বরদী কলেজসহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রশিবিরের নেতাকর্মীরা সাধারণ শিক্ষার্থী ও জাতীয়তাবাদী ছাত্রদলের সদস্যদের ওপর হামলা চালিয়েছে। এসব ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে যুবদল নেতারা দাবি করেন, এটি ছাত্রশিবিরের পুরোনো সহিংস ও অসহিষ্ণু চরিত্রের পুনরাবৃত্তি।
এছাড়া জাতীয়তাবাদী ছাত্রদলের ‘ন্যায়সঙ্গত ও গণতান্ত্রিক’ আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে দেশের সব গণতান্ত্রিক শক্তিকে সহিংসতা ও নৈতিক অবক্ষয়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।
আপনার মতামত লিখুন :