একসঙ্গে দুই দায়িত্ব পালনে কোনো সমস্যা দেখছি না: পররাষ্ট্রমন্ত্রী


লাখোকণ্ঠ অনলাইন ডেস্ক প্রকাশের সময় : ৪ জুন, ২০২৬, ১০:২৪ অপরাহ্ণ
একসঙ্গে দুই দায়িত্ব পালনে কোনো সমস্যা দেখছি না: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী এবং জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি এ দুই পদে একসঙ্গে দায়িত্ব পালনে কোনো সমস্যা দেখছেন না বলে মন্তব্য করেছেন ড. খলিলুর রহমান। বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেন তিনি।

এছাড়া জাতিসংঘে ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় দেশের মানুষকে এ বিজয় উৎসর্গ করেন পররাষ্ট্রমন্ত্রী। এর আগে সকালে দেশে ফেরেন পররাষ্ট্রমন্ত্রী। প্রধানমন্ত্রীর পক্ষে মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার পররাষ্ট্রমন্ত্রীকে শুভেচ্ছা জানান।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী বলেন, হুমায়ুন রশীদ চৌধুরী সাহেব আমাদের প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছিলেন। আইসি প্রাইভেট সেক্রেটারি দুই পদেই পূর্ণকালীনভাবে কাজ করতে পেরেছেন সেই সময়। সেটি ইন্টারনেট পূর্বযুগ ছিল, আজকে কিন্তু আপনি একই সঙ্গে দুটো কাজ করতে পারবেন।

ভোটের সমীকরণ ও পেছনের তথ্য উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জানান, গত ২ জুন নিউ ইয়র্কের সময় সকাল ১০টায় জাতিসংঘ সদর দপ্তরে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ৯৯ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন ড. খলিলুর রহমান। অধিবেশনে জাতিসংঘের ১৯৩ সদস্য রাষ্ট্র ভোট প্রদান করে। এ পদে ডক্টর খলিলুর রহমানের প্রতিদ্বন্দ্বী ছিলেন সাইপ্রাসের পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ দূত আন্দ্রেয়াস এস কাকরিস। তিনি পেয়েছেন ৯১ ভোট।

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০