
সোমবার (২৯ জুন) সকালে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলনকক্ষে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের (বিএফএসএ) এসটিআইআরসি (STIRC) প্রকল্প, ঢাকা জেলা কার্যালয় এবং কেরানীগঞ্জ উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) মো. আনোয়ারুল ইসলাম সরকার। বিশেষ অতিথি ছিলেন কর্তৃপক্ষের সচিব শ্রাবস্তী রায়। সভাপতিত্ব করেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উমর ফারুক। স্বাগত বক্তব্য দেন ঢাকা জেলার নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. নাজমুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করা শুধু সরকারের একার দায়িত্ব নয়। উৎপাদক, বিক্রেতা, ভোক্তাসহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমে নিরাপদ খাদ্য নিশ্চিত করা সম্ভব।
অনুষ্ঠানের আগে উপজেলার তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানে খাদ্য নিরাপত্তা ও পুষ্টিবিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সেমিনারে সেই প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
সেমিনারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এবং উপজেলা কৃষি কর্মকর্তা খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। তাঁরা বলেন, আইনের কার্যকর প্রয়োগের পাশাপাশি উৎপাদন থেকে ভোক্তা পর্যন্ত সব পর্যায়ে সচেতনতা বৃদ্ধি প্রয়োজন।
অনুষ্ঠানে স্থানীয় শিক্ষকদের পক্ষে বক্তব্য দেন আয়মনা খাতুন উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব উল ইসলাম। শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন কুইজ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারী মেহেরুন। তাঁরা এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি নিয়মিত আয়োজনের আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে অতিথিরা কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন।
লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন
আপনার মতামত লিখুন :