নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের


খেলাধূলা ডেস্ক প্রকাশের সময় : ২৪ এপ্রিল, ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ণ
নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের

রেকর্ড গড়ে সিরিজ জিতল বাংলাদেশ। রানের হিসেবে নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বোচ্চ ব্যবধানের জয়। প্রতিপক্ষকে ৫৫ রানে হারিয়ে তিন ম্যাচ সিরিজটি ২-১ ব্যবধানে জিতল বাংলাদেশ। এর আগে কিউইদের বিপক্ষে ২০১৩ সালে মিরপুরে ৪৩ রানে জিতেছিল বাংলাদেশ।

এতে করে ঘরের মাঠে টানা তিন সিরিজ জিতল বাংলাদেশ। এর আগে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজকে ডেকে এনে সিরিজে হারায় বাংলাদেশ। চট্টগ্রামে তৃতীয় ওয়ানডেটি ছিল অঘোষিত ফাইনাল। তাতে ২৬৬ রানের লক্ষ্যে খেলতে নেমে ২১০ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ড।

চমক নিয়ে টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা

 

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের শুরুটা ধাক্কায় হলেও শেষে দলকে ২৬৫ রানের সংগ্রহ এনে দেন নাজমুল হোসেন শান্ত ও লিটন দাস। দুজনে মিলে চতুর্থ উইকেটে ১৬০ রানের জুটি গড়েন। দুর্দান্ত জুটি গড়ার পথে সেঞ্চুরি তুলে নিয়েছেন শান্ত।

বিসিবির ক্যাপ্টেনস কার্ড চালু, যেসব সুবিধা পাবেন অধিনায়করা

২ বছরের বেশি সময় পর সেঞ্চুরির দেখা পেয়েছেন শান্ত। ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরির ইনিংসটি খেলেছেন ১০৫ রানের। শান্তর ৯ চার ও ২ ছক্কার বিপরীতে ৭৬ রানের ইনিংস খেলেছেন লিটন। প্রতিপক্ষের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন পেসার উইল ও’রুকি।

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০