জনগণের ভোটে যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়া সম্ভব: তারেক রহমান


প্রতিনিধি প্রকাশের সময় : ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ণ
জনগণের ভোটে যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়া সম্ভব: তারেক রহমান

লাখোকণ্ঠ অনলাইন ডেস্কঃ জনগণের ভোটে যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়া সম্ভব বলে বলেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি এসব কথা বলেন, ১৭ বছর পর ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছি। আমরা দৃঢ়ভাবে আত্মবিশ্বাসী দেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। বাংলাদেশে গণতন্ত্রের যাত্রা শুরু হবে।  সকাল সাড়ে নয়টার পর গুলশান মডেল স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ভোট প্রয়োগ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এক প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, সারা দেশের খবর আমি এখনও পাইনি। তবে গতরাতে আমরা যা পেয়েছি সেটা কাম্য নয়। দৃঢ়ভাবে বিশ্বাস করি আইনশৃঙ্খলা বাহিনী অত্যন্ত কঠোরভাবে অনাকাঙ্ক্ষিত ঘটনা দমন করেছেন। যা বিভিন্ন গণমাধ্যম ও টেলিভিশন চ্যানেলে দেখেছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, দেশের মানুষ আজকে সারা দিনে বেরিয়ে এসে যদি তাদের ভোটাধিকার প্রয়োগ করে ইনশাআল্লাহ যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়া সম্ভব।

তারেক রহমান বলেন, আগেও বলেছি আমার বিজয়ী হলে সবচেয়ে বেশি হবে আইনশৃঙ্খলা পরিস্থিতির যথাযথ উন্নয়ন। সমগ্র দেশের সাধারণ মানুষ নিরাপদ বোধ করবে। বেশি প্রায়োরিটি, দেশের জনসংখ্যার অর্ধেক নারী। আমরা অর্ধেক জনসংখ্যাকে পেছনে রেখে এগোতে পারব না।

নারীদের মূল্যায়ন প্রশ্নে তিনি বলেন, আমরা নারীদের মূল্যায়ন করার কথা শুরুতে থেকে বলেছি, আমরা সরকার গঠনে সক্ষম হলে নারীদের মূল্যায়নের বিষয়ে প্রথমদিন থেকেই কাজ শুরু করব।

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ