
বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ১৯৬১ সালের ১৮ মে জন্মগ্রহণ করেন। তার বাবা প্রয়াত এ.এফ.এম. আবদুর রহমান চৌধুরীও সুপ্রিম কোর্টের একজন বিচারপতি ছিলেন। জুবায়ের রহমান চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি (অনার্স) ও এলএলএম ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে তিনি উচ্চশিক্ষার জন্য যুক্তরাজ্যে যান এবং আন্তর্জাতিক আইনের ওপর আরেকটি মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেন।
তার কর্মজীবন শুরু হয় ১৯৮৫ সালে জজ কোর্টের আইনজীবী হিসেবে। এরপর ১৯৮৭ সালে তিনি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ২০০৩ সালের ২৭ আগস্ট: হাইকোর্ট বিভাগে অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান। ২০০৫ সাল: হাইকোর্ট বিভাগে তার নিয়োগ স্থায়ী হয়। ২০২৪ সালের ১২ আগস্ট: রাষ্ট্রপতি তাকে আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দেন। ২০২৪ সালের ১৩ আগস্ট: তিনি আপিল বিভাগের বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেন।
সুদীর্ঘ বিচারিক জীবনের অভিজ্ঞতা সম্পন্ন এই বিচারপতি আগামী ২৮ ডিসেম্বর শপথ গ্রহণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দেশের প্রধান বিচারপতির দায়িত্ব বুঝে নেবেন।
আপনার মতামত লিখুন :