
এদিন সকালে মানহানি মামলায় আগাম জামিন চেয়ে আবেদনের জন্য সশরীরে হাইকোর্টে উপস্থিত হন আমির হামজা। পরে তাকে ৮ সপ্তাহের আগাম জামিন দেন বিচারক।
জামিন পাওয়ার পর আদালত চত্বরে গণমাধ্যমকর্মীরা তার সঙ্গে কথা বলার চেষ্টা করলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। কোনো প্রশ্নের উত্তর না দিয়েই দ্রুত আদালত চত্বর ত্যাগ করেন তিনি।
জামিন পাওয়ার পর প্রতিক্রিয়া জানতে চাইলে কোনো উত্তর না দিয়ে কেবল মুচকি হাসেন আমির হামজা। এ সময় পাশে থাকা তার আইনজীবী শিশির মনির বলেন, এ বিষয়ে আমরা পরে কথা বলব।
প্রসঙ্গত, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে মানহানিকর মন্তব্য করার অভিযোগে দায়ের করা মামলায় ২১ এপ্রিল আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।
আপনার মতামত লিখুন :