নারীদেরকে এলপিজি কার্ড দেবে সরকার: প্রধানমন্ত্রী


লাখোকণ্ঠ অনলাইন ডেস্ক প্রকাশের সময় : ২৭ এপ্রিল, ২০২৬, ১:৩৬ অপরাহ্ণ
নারীদেরকে এলপিজি কার্ড দেবে সরকার: প্রধানমন্ত্রী

নারীদেরকে রান্নার কষ্ট লাঘবে এলপিজি কার্ড সেবা চালুর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৭ এপ্রিল) দুপুরে যশোরের শার্শায় প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত উলাশী-যদুনাথপুর খাল পুনর্খনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, দেশের নারীদের জন্য এলপিজি কার্ড চালু করা হবে, যাতে তারা সহজে জ্বালানি সুবিধা পেতে পারেন। পাশাপাশি মেয়েদের ডিগ্রি পর্যন্ত বিনামূল্যে শিক্ষাব্যবস্থা নিশ্চিত করার কথাও জানান তিনি। আগামী পাঁচ বছরের মধ্যে নারীদের হাতে ‘ফ্যামিলি কার্ড’ পৌঁছে দেওয়ার পরিকল্পনার কথাও তুলে ধরেন।

পেপাল কার্ড পাবেন ২ লাখ ফ্রিল্যান্সার

তিনি আরও বলেন, বিএনপির রাজনীতি মানুষের কল্যাণে কাজ করার রাজনীতি। ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারের পতনের পর এখন দেশ গঠনের সময় এসেছে। আগামী দুই থেকে চার মাসের মধ্যে বন্ধ হয়ে যাওয়া বিভিন্ন কল-কারখানা পুনরায় চালু করার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।

কৃষক কার্ড নিয়ে ভাইরাল কবির সম্পর্কে যা জানা গেল

এ সময় খাল পুনর্খনন কাজে স্থানীয়দের স্বেচ্ছাশ্রমে অংশ নেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। একই সঙ্গে জনগণের উন্নয়নমূলক কর্মসূচিতে যেন কেউ বাধা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।

নগদ অর্থসহ ‘কৃষক কার্ডে’ থাকছে যেসব সুবিধা

জনগণের লুণ্ঠিত অর্থ জনগণের কাছেই ফিরিয়ে দেওয়া হবে উল্লেখ করে তিনি বলেন, জনগণের ভাগ্য নিয়ে কেউ ছিনিমিনি খেললে অতীতের মতোই জনগণ তার জবাব দেবে। সরকারের দেওয়া প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে বাস্তবায়নের আশ্বাসও দেন তিনি।

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০