পেপাল কার্ড পাবেন ২ লাখ ফ্রিল্যান্সার


লাখোকণ্ঠ অনলাইন ডেস্ক প্রকাশের সময় : ২৩ এপ্রিল, ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ণ
পেপাল কার্ড পাবেন ২ লাখ ফ্রিল্যান্সার

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে দেশে অনলাইন পেমেন্ট গেটওয়ে পেপাল কার্ড চালুর কার্যকর উদ্যোগ নিয়েছে সরকার। একই সঙ্গে দেশের তথ্যপ্রযুক্তি খাতে বিপ্লব ঘটাতে আগামী পাঁচ বছরে দুই লাখ ফ্রিল্যান্সারকে বিশেষ পরিচয়পত্র বা আইডি কার্ড দেওয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

জাতীয় সংসদ অধিবেশনে নাটোর-৪ আসনের সংসদ সদস্য মো আব্দুল আজিজের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান এ কথা জানান।

এবার দেশে আসছে পেপাল, জানালেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী  বলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতায় বিভিন্ন সংস্থা/দপ্তর তথ্য-প্রযুক্তির সম্প্রসারণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নানা পরিকল্পনা ও কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর কর্তৃক ৫ বছরে ১০০০ জনকে প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে ফ্রিল্যান্সার তৈরি করা হবে এবং ৫ বছরে ২ লাখ ফ্রিল্যান্সারকে আইডি কার্ড প্রদান করা হবে।

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০