বিএনপির হয়ে বাবা-শ্বশুরের পর এবার সংসদে যাচ্ছেন মেয়ে


লাখোকণ্ঠ অনলাইন ডেস্ক প্রকাশের সময় : ২০ এপ্রিল, ২০২৬, ৬:২৮ অপরাহ্ণ
বিএনপির হয়ে বাবা-শ্বশুরের পর এবার সংসদে যাচ্ছেন মেয়ে

ঢাকা জেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পাওয়ায় তার পরিবারের রাজনৈতিক প্রভাব ও অংশগ্রহণ বিশেষভাবে আলোচিত হচ্ছে।

নিপুণ রায় চৌধুরী: ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বরত এবং এবার সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন।

নিতাই রায় চৌধুরী: নিপুণ রায় চৌধুরীর বাবা। তিনি চলতি বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে মাগুরা-২ আসন থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন এবং বর্তমানে সংস্কৃতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।

গয়েশ্বর চন্দ্র রায়: নিপুণ রায় চৌধুরীর শ্বশুর। তিনি ঢাকা-৩ আসন থেকে নির্বাচনে জয়লাভ করে বর্তমানে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সংরক্ষিত নারী আসনে নিপুণ রায়ের মনোনয়ন একই পরিবারের তিন সদস্যকে সরাসরি সংসদীয় কর্মকাণ্ডে যুক্ত করার পথ প্রশস্ত করেছে, যা বাংলাদেশের সমসাময়িক রাজনীতিতে একটি উল্লেখযোগ্য ঘটনা।

সংসদে কথা বলার যোগ্যতা সম্পন্ন নারীদেরই অগ্রাধিকার দেয়া হবে: রুহুল কবির রিজভী

ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১২ মে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপির দলীয় মনোনয়ন বোর্ড দীর্ঘ যাচাই-বাছাই ও সাক্ষাৎকারের পর এই তালিকা চূড়ান্ত করেছে।

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০