
এম এস শবনম শাহীন: ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি ঘিরে ঢাকায় আসছেন ছাত্র-জনতা। শাহবাগে কয়েক হাজার আন্দোলনকারী অবস্থান নিয়েছেন। সোমবার (৫ আগস্ট) সকাল থেকেই আফতাবনগর এলাকায় কয়েক হাজার শিক্ষার্থী অবস্থান নেন। এ সময় পুলিশ টিয়ারশেল ও সাউন্ডগ্রেনেড নিক্ষেপ করে তাদের সরিয়ে দেয়ার চেষ্টা করে।
অন্যদিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়েও বিপুল সংখ্যক শিক্ষার্থী-জনতা ঢাকায় আসার চেষ্টা করছেন। শনির আখড়া থেকে আমাদের স্টাফ রিপোর্টার জানিয়েছেন, সেখানে দুপুর দেড়টার দিকে কয়েক হাজার আন্দোলনকারী অবস্থান নিয়েছেন।
এর আগে নারায়ণগঞ্জের চাষাড়ায় আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ হয়। আন্দোলনকারীরা সরকার সমর্থকদের হটিয়ে দেন। সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে আন্দোলনকারীরা জড়ো হওয়ার চেষ্টা করে। পুলিশ তাদের সেখান থেকে সরিয়ে দেয়।
আপনার মতামত লিখুন :