
মহসিন খান বুলবুল, সাভার: আজ (২১ জানুয়ারী) দুপুরে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেের আয়োজনে নবনির্বাচিত সংসদ সদস্যের সংবর্ধনা ও স্বাস্থ্য সেবা ব্যবস্থাপনা কমিটির মাসিক সভায় একথা বলেন ঢাকা ১৯ (আশুলিয়া – সাভার) আসনের সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলাম। সম্প্রতি
হকারদের বিষয় নিয়ে একটি জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদের বিরোধিতা করে তিনি বলেন, প্রশাসন ও সকলের সহযোগিতা নিয়েই ফুটপাত হকারমুক্ত করা হয়েছে। আমরা হকারদের পূনর্বাসনের ব্যবস্থা করার জন্য কাজ করছি এবং যেখানে হকারদের পূনর্বাসন করা হবে সেখানে তারা চাঁদা না দিয়েই ব্যবসা করতে পারবে। আমি সাইফুল পিছু হটার লোক নই, অন্যায়ের বিরুদ্ধে আমার অবস্থান অত্যান্ত সুস্পষ্ট। আমি কখনো অন্যায়ের সাথে আপোষ করিনি আর ভবিষ্যতেও করবোনা। তিনি উপস্থিত সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করে আরও বলেন, বস্তুনিষ্ঠ ও সঠিক সংবাদ পরিবেশন করে আমাকে সার্বিক ভাবে সহযোগিতা করবেন। দয়া করে মিথ্যা ও ভুল তথ্য দিয়ে সংবাদ পরিবেশন করা থেকে বিরত থাকবেন।
এ ছাড়া তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালকে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নিত করার জন্য যা কিছু প্রয়োজন সকল কিছুই করার আশ্বাস দেন এবং গ্রীন সাভার, ক্লিন সাভার গড়ে তুলতে সাভারের সকলের সহযোগিতা কামনা করেন ।
সংবর্ধিত হয় সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল তার বক্তব্যে সাবেক সংসদ সদস্যকে সাথে নিয়ে স্বাস্থ্য বিষয়ক সকল কাজ একসাথে করারও প্রত্যয় ব্যক্ত করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে অনুষ্ঠিত সভায় একথা সভাপতিত্ব করেন ঢাকা ১৯ আসনের সাবেক ত্রান প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ সায়েমুল হুদা, সাভার পৌরসভার মেয়র হাজী আবদুল গনি, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন আক্তার সুমি, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোহাম্মদ শিবলীজ্জামান, সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আকবর আলী খান, পাথালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পারভেজ দেওয়ান, ৪ নং ওয়ার্ড কাউন্সিলর নুরে আলম সিদ্দিকী নিউটন, ৭ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুর রহমানসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী ও সাভারে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকবৃন্দ।
আপনার মতামত লিখুন :