
বুধবার (৬ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সচিবালয়ের অফিস থেকে আগারগাঁও শেরেবাংলা নগরে ‘বাংলাদেশ চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে’ বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে যান তিনি।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্য নিশ্চিত করেছেন।
জাইমা রহমানের চেলসির দলে সুযোগ পাওয়া নিয়ে অবস্থান স্পষ্ট করলেন আমিনুল হক
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, রাজধানীর কারওয়ান বাজার সার্ক ফোয়ারা সিগন্যালে যানজটে আটকে রয়েছে প্রধানমন্ত্রীর গাড়ি। যে গাড়িটি তিনি নিজেই চালাচ্ছেন। সঙ্গে রয়েছেন ডা. জুবাইদা রহমান।
এ সময় তাকে হাত নেড়ে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করতে দেখা যায়। পরে সিগন্যাল ছেড়ে দিলে চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রের দিকে চলে যায় গাড়িটি।
আপনার মতামত লিখুন :