আওয়ামী লীগের মন্ত্রীদের জায়গা হবে হাবিয়া দোজখে: মাহবুব উদ্দিন খোকন


প্রতিনিধি প্রকাশের সময় : ২০ মে, ২০২৩, ১২:২৩ পূর্বাহ্ণ ১৮১
আওয়ামী লীগের মন্ত্রীদের জায়গা হবে হাবিয়া দোজখে:  মাহবুব উদ্দিন খোকন

লাখোকণ্ঠ কুড়িগ্রাম প্রতিনিধি: বিএনপির কেন্দ্রীয় যুগ্ম–মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেছেন, ‘আওয়ামী লীগ জনগণের দল নয়। তারা বিনা ভোটে ক্ষমতায় এসেছে। আওয়ামী লীগের মন্ত্রীরা মিথ্যা কথা বলে। তাদের জায়গা হবে হাবিয়া দোজখে।’

শুক্রবার (১৯ মে) বিকেলে কুড়িগ্রাম শহরের এনআর প্লাজা মার্কেটের সামনে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে জেলা বিএনপি আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন। মাহবুব উদ্দিন খোকন বলেন, ‘যারা দেশের জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি তারা দেশ শাসন করবে। আওয়ামী লীগ জনগণের ভোটে নির্বাচিত নয়।’

তিনি আরও বলেন, ‘শেখ হাসিনা বলেছেন, যারা সেংশন দিবে, তাদের কাছ থেকে কিছু কেনা হবে না। সেংশন কেন দিতেছে তা জাতিকে স্পষ্ট করে জানান।’

এ সময় আরও উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবীব দুলু, জেলা বিএনপির সভাপতি তাসভীর উল ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানাসহ জেলা বিএনপি ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

ই-প্রিন্ট

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১