স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবি জামায়াতের


লাখোকণ্ঠ অনলাইন ডেস্ক প্রকাশের সময় : ২২ মে, ২০২৬, ৩:৫১ অপরাহ্ণ
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবি জামায়াতের

ধর্ষকের সর্বোচ্চ শাস্তি হিসেবে ‘প্রকাশ্যে মৃত্যুদণ্ড’ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্যকে কেন্দ্র করে তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)–এর বিচারব্যবস্থাকে অবজ্ঞা করা হয়েছে বলে মুসলিম জনগোষ্ঠী মনে করে।

বৃহস্পতিবার দেওয়া এক বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার এ কথা বলেন।

বিবৃতিতে তিনি বলেন, ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ‘প্রকাশ্যে মৃত্যুদণ্ড’ প্রদানকে ‘মধ্যযুগীয়’ বলে মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী মূলত রাসুল (সা.)–এর বিচারব্যবস্থাকেই অবমাননা করেছেন। এ ধরনের বক্তব্য দেশের ধর্মপ্রাণ মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে বলেও দাবি করেন তিনি।

জামায়াতের সেক্রেটারি জেনারেল আরও বলেন, সরকারি দলের নীতিনির্ধারকেরা প্রায়ই ‘মদিনার সনদের আলোকে রাষ্ট্র পরিচালনা’ এবং ‘শরিয়াবিরোধী কোনো আইন প্রণয়ন না করার’ অঙ্গীকার করে থাকেন। কিন্তু বাস্তবে ইসলামী শরিয়া আইনকে ‘মধ্যযুগীয়’ আখ্যা দিয়ে তারা দ্বিচারিতার পরিচয় দিয়েছেন বলে মন্তব্য করেন তিনি।

বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, দেশের ধর্মপ্রাণ নাগরিক সমাজ মনে করে, এ বক্তব্যের মাধ্যমে ইসলামী শরিয়া আইনের প্রতি চরম অবমাননা প্রদর্শন করা হয়েছে। তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি এ ধরনের মন্তব্য প্রত্যাহারের আহ্বান জানান।

শিশু রামিসা নিয়ে আরও সংবাদ পড়তে ক্লিক করুন এখানে

বাংলাদেশ জামায়াতে ইসলামী নিয়ে আরও সংবাদ পড়তে ক্লিক করুন এখানে

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১