এক বছরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করা হবে: মির্জা ফখরুল ইসলাম আলমগীর


লাখোকণ্ঠ অনলাইন ডেস্ক প্রকাশের সময় : ৫ মে, ২০২৬, ৯:১৭ অপরাহ্ণ
এক বছরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করা হবে: মির্জা ফখরুল ইসলাম আলমগীর

আগামী এক বছরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন গুলো সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর

মঙ্গলবার (৫ মে) দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের একটি কার্যঅধিবেশন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, জনগণকে সঙ্গে নিয়েই ডিসিদেরকে কাজ করার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।

যেখানে আগে মেয়াদ শেষ, সেখানেই সিটি নির্বাচন: মির্জা ফখরুল

এ সময় বিগত সরকারের সময়ে স্থানীয় সরকারের বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক দুর্নীতি হয়েছে, সেগুলো তদন্ত করা হবে বলেও জানান তিনি। এদিকে আজ সচিবালয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেন, স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে এ বছরের শেষ দিকে। ১০ মাস থেকে একবছর লাগবে তা শেষ করতে। এছাড়াও উপজেলা পরিষদ বাতিল করার পরিকল্পনা নেই সরকারের।

৫৬ বছরে প্রত্যাশিত অগ্রগতি অর্জন করা যায়নি: মির্জা ফখরুল ইসলাম আলমগীর

স্থানীয় সরকার নির্বাচন এ বছরে শেষ হবে কি না- জানতে চাইলে উপদেষ্টা ফের বলেন, ‘না। বলা হয়েছে যে নির্বাচনটা ১০ মাস থেকে একবছর লাগবে শুরু হওয়ার পর। তিনি আরও বলেন, নির্বাচন শুরু হবে এ বছরের শেষের দিকে, কিছু প্রস্তুতির প্রয়োজন আছে, সেটাও ইনফ্যাক্ট ওই মন্ত্রণালয় থেকে আগে জানানো হয়েছে।

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১