বিকল্পধারা বাংলাদেশের যৌথ সভা অনুষ্ঠিত


প্রতিনিধি প্রকাশের সময় : ৪ এপ্রিল, ২০২৬, ৯:১৮ অপরাহ্ণ ২২৯
বিকল্পধারা বাংলাদেশের যৌথ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি: ৩ এপ্রিল রাজধানীর বারিধারায় দলের স্থায়ী ঠিকানায় বিকল্পধারা বাংলাদেশের যৌথসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব ওবায়দুর রহমান মৃধা। সভায় সিদ্ধান্ত হয় দ্রুত সময়ের মধ্যে দলের জাতীয় নির্বাহী কমিটি পূর্ণাঙ্গ ভাবে গঠন করা হবে এবং ১লা বৈশাখ নববর্ষ উদযাপন করা হবে। প্রেসিডিয়াম সদস্য মোঃ আসাদুজ্জামান বাচ্চুকে আহ্বায়ক করে নববর্ষ উদযাপন কমিটি গঠন করা হয়।

ইরান যুদ্ধের প্রভাব নিয়ে সভায় উদ্বেগ প্রকাশ করা হয়। দেশবাসীকে ধৈর্য্য ও সাহসিকতার সাথে পরিস্থিতি মোকাবেলা করার আহ্বান জানান হয়।

সভায় বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য মো. মহসিন চৌধুরী, মোঃ আসাদুজ্জামান বাচ্চু, বিশেষ অতিথি মিসেস তানজিলা মান্নান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক তাসফিক মান্নান প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন ড. আবু নোমান, আমিনুল ইসলাম বুলু, মো. জাহাঙ্গীর চৌধুরী, নাছির উদ্দিন, আল-আমিন, মোঃ নেয়ামত উল্যাহ তারিফ প্রমুখ।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০