
শনিবার (২৫ জুলাই) দুপুরে বগুড়ায় পল্লী উন্নয়ন একাডেমির (আরডিএ) বার্ষিক পরিকল্পনা সম্মেলনের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল বলেন, “এ বিষয়ে বিএনপি সভা করবে, স্ট্যান্ডিং কমিটির বৈঠক হবে। এখনো আমাদের কোনো বৈঠক হয়নি। বৈঠকের পর বিএনপির চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে।”
নিজের নাম নিয়ে তৈরি হওয়া গুঞ্জনের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি তা এড়িয়ে গিয়ে বলেন, দলীয় ফোরামের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
এর আগে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে গবেষণায় বরাদ্দ বাড়ানোর তাগিদ দিয়ে তিনি বলেন, রাজনৈতিক তর্কের সংস্কৃতি থেকে বেরিয়ে দেশের উন্নয়নমূলক কাজে মনোযোগ দিতে হবে। বাজেটের বড় অংশ অপচয় হলেও গবেষণার মতো মৌলিক খাতে পর্যাপ্ত বরাদ্দ দেওয়া হয় না।
কৃষিপণ্যের ন্যায্য মূল্য ও বাজারজাতকরণ নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, পল্লী উন্নয়ন মানে শুধু রাস্তাঘাট ও অবকাঠামো নির্মাণ নয়; গ্রামীণ কৃষকের আর্থিক সচ্ছলতা নিশ্চিত করা। সংরক্ষণ ও বাজারজাতকরণের অভাবে কৃষকেরা উৎপাদিত পণ্যের ন্যায্য দাম পান না। এ সমস্যা সমাধানে গবেষকদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
বিগত সরকারের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, গত ১৭ বছরে বাস্তবায়নের দৃশ্যমান কোনো চিহ্ন না থাকলেও কাগজে-কলমে হাজার হাজার কোটি টাকা লোপাট করা হয়েছে। তরুণদের শুধু চাকরি বা ঠিকাদারির পেছনে না ছুটে কৃষিভিত্তিক শিল্প ও উদ্যোক্তা হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান তিনি।
পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোহাম্মদ শওকত রশীদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ হোসেন, সংসদ সদস্য জি এম সিরাজ, সংরক্ষিত আসনের সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনি, কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. রফিকুল মোহামেদ, পরিচালনা পর্ষদের সদস্যরা এবং পল্লী উন্নয়ন একাডেমির মহাপরিচালক ড. আবদুল মজিদ প্রামাণিক।
লাখোকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন
আপনার মতামত লিখুন :