কম্পিউটার থেকেও হোয়াটসঅ্যাপে করা যাবে ভয়েস ও ভিডিও কল


লাখোকণ্ঠ অনলাইন ডেস্ক প্রকাশের সময় : ৮ মার্চ, ২০২৬, ৬:৫৫ অপরাহ্ণ
কম্পিউটার থেকেও হোয়াটসঅ্যাপে করা যাবে ভয়েস ও ভিডিও কল

কম্পিউটার থেকেও জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপে করা যাবে ভয়েস ও ভিডিও কল। হোয়াটসঅ্যাপ তাদের ওয়েব ভার্সনের মাধ্যমে ব্যবহারকারীরা আর আলাদা ডেস্কটপ অ্যাপ ডাউনলোড না করেও কম্পিউটার বা ল্যাপটপের ব্রাউজার থেকে সরাসরি অডিও ও ভিডিও কল করতে পারবে।

ওয়েব ব্যবহারকারীদের জন্য এই ‘নেটিভ কলিং’ ফিচারটি বর্তমানে বিটা সংস্করণে উন্মুক্ত করা হয়েছে। আগে ব্রাউজারে হোয়াটসঅ্যাপ ব্যবহার করলে কল করা সম্ভব ছিল না; কল করতে হলে আলাদা ডেস্কটপ অ্যাপ ব্যবহার করতে হতো। নতুন আপডেটে ওয়ান-টু-ওয়ান চ্যাটে কল করার জন্য সরাসরি একটি বাটন দেখা যাবে।

হোয়াটসঅ্যাপ জানিয়েছে, নতুন ফিচারটি এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড, অর্থাৎ তৃতীয় কোনো পক্ষ বা মেটা নিজেই কল শুনতে পারবে না। এছাড়া ভিডিও কলের সময় ব্যবহারকারীরা স্ক্রিন শেয়ারিং সুবিধাও পাবেন, যা অনলাইন মিটিং বা প্রেজেন্টেশনের জন্য উপযোগী।

ফেসবুক থেকে আয় কমে যাওয়ার কারণ ও সমাধান

এখন শুধুমাত্র ব্যক্তিগত চ্যাটে কল সুবিধা চালু হলেও খুব শীঘ্রই ব্রাউজার থেকে ৩২ জন পর্যন্ত গ্রুপ কল এবং কল শিডিউল করার সুবিধা যুক্ত হবে। পাশাপাশি ‘ক্লোজ ফ্রেন্ডস’ স্ট্যাটাস আপডেট ফিচারও আসছে, যা ব্যবহারকারীরা তাদের নির্বাচিত পরিচিতির সঙ্গেই বিশেষ স্ট্যাটাস শেয়ার করতে পারবেন।

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০