স্বয়ংক্রিয় এআই গবেষক তৈরি করছে ওপেনএআই


লাখোকণ্ঠ অনলাইন ডেস্ক প্রকাশের সময় : ২৪ মার্চ, ২০২৬, ৬:০৮ অপরাহ্ণ
স্বয়ংক্রিয় এআই গবেষক তৈরি করছে ওপেনএআই

কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির উন্নয়নে নতুন লক্ষ্য নির্ধারণ করেছে ওপেনএআই। প্রতিষ্ঠানটি এখন এমন একটি সম্পূর্ণ স্বয়ংক্রিয় এআই গবেষক তৈরির দিকে এগোচ্ছে, যা নিজেই পরিকল্পনা করতে, বিশ্লেষণ চালাতে এবং জটিল সমস্যার সমাধান করতে সক্ষম হবে। আগামী কয়েক বছরের জন্য এই প্রকল্পটিকেই তারা প্রধান লক্ষ্য হিসেবে নির্ধারণ করেছে।চ্যাটবট থেকে গবেষণাভিত্তিক এআই

প্রথমে প্রশ্নের উত্তর দেওয়া এবং শিক্ষায় সহায়তার জন্য এআই চ্যাটবটের ব্যবহার শুরু হয়। এরপর আসে এমন এআই এজেন্ট, যা ব্যবহারকারীর হয়ে বিভিন্ন কাজ সম্পন্ন করতে পারে। এখন সেই ধারাবাহিকতায় আরও এক ধাপ এগিয়ে সম্পূর্ণ স্বয়ংক্রিয় গবেষক তৈরির উদ্যোগ নিয়েছে ওপেনএআই।

ফেসবুক পোস্ট বুস্টে সফলতা পেতে কী করবেন

নিজেই পরিকল্পনা, বিশ্লেষণ ও সমাধানএই এআই সিস্টেম নিজেই কাজের পরিকল্পনা তৈরি করবে, তথ্য বিশ্লেষণ করবে, বিভিন্ন ধারণা যাচাই করবে এবং দীর্ঘ সময় ধরে একটি সমস্যার ওপর কাজ চালিয়ে যেতে পারবে। ঘণ্টার পর ঘণ্টা কিংবা দিনের পর দিন একই সমস্যার সমাধান খোঁজার ক্ষমতাও থাকবে এতে।

পরবর্তীতে একাধিক এআই একসঙ্গে কাজ করতে পারবে এমন একটি বড় ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এই মাল্টি-এজেন্ট ব্যবস্থায় বিভিন্ন এআই একত্রে বড় ও জটিল প্রকল্প পরিচালনা করবে। ভবিষ্যতে এটি বৈজ্ঞানিক গবেষণা, সফটওয়্যার উন্নয়ন, ব্যবসায়িক সিদ্ধান্ত এবং নীতিনির্ধারণে ব্যবহৃত হতে পারে। সূত্র: দ্য গার্ডিয়ান

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

 

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০