
গোল্ডেন বুট জেতার দৌড়ে কিলিয়ান এমবাপ্পেই এখন সবার শীর্ষে। এই আসরে তার চেয়ে বেশি গোল কেউ করতে পারেননি। বাস্তবিকপক্ষে তার সঙ্গে বুট জেতার দৌড়ে আছেন আর একজন। তার নাম লিওনেল মেসি। স্পেনের বিপক্ষে ফাইনাল খেলতে নামার আগে আর্জেন্টাইন তারকার নামের পাশে ৮ গোল ও ৪ অ্যাসিস্ট।
অর্থাৎ মেসির সামনেও গোল্ডেন বুট জেতার সুযোগ রয়েছে। সে জন্য স্পেনের বিপক্ষে ৩টি গোল করলেই ১১ গোল নিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপে গোল্ডেন বুট জিতবেন তিনি। তিন গোল না করতে পারলে বুটের জন্য বিকল্প কয়েকটি অপশনও আছে তার সামনে।
ফিফার নিয়মে, গোল্ডেন বুটজয়ী নির্ধারণে প্রথমে দেখা হয় গোলসংখ্যা। গোল সমান হলে বিবেচনায় আসে অ্যাসিস্ট, আর সেখানেও সমতা থাকলে কম মিনিট খেলা ফুটবলার পুরস্কার জেতেন। অর্থাৎ মেসি যদি আর ২টি গোল করেন, তবে গোলসংখ্যায় এমবাপ্পের পাশে বসবেন। এইক্ষেত্রে বুটের জন্য অন্তত একটি অ্যাসিস্টও করতে হবে তাকে।
আর যদি ২ গোল করে অ্যাসিস্ট না করতে পারেন, তাহলে খেলতে হবে এমবাপ্পের চেয়ে কম সময়। এমবাপ্পে এখন পর্যন্ত ৭৬৪ মিনিট খেলেছেন। মেসি এরইমধ্যে খেলেছেন ৭১২ মিনিট। অর্থাৎ স্পেনের বিপক্ষে ২ গোল করে অ্যাসিস্ট না করতে পারলে গোল্ডেন বুটের জন্য মেসিকে উঠে যেতে হবে ৫১ মিনিটের মধ্যে।
লাখোকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন
Google-এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন
লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন
আপনার মতামত লিখুন :