২০২৬ নারী এশিয়া কাপ: বাংলাদেশের গ্রুপে শ্রীলঙ্কা ও ইউএই


লাখোকণ্ঠ অনলাইন ডেস্ক প্রকাশের সময় : ৭ আগস্ট, ২০২৬, ১২:০৬ অপরাহ্ণ ৬৬
২০২৬ নারী এশিয়া কাপ: বাংলাদেশের গ্রুপে শ্রীলঙ্কা ও ইউএই

২০২৬ নারী এশিয়া কাপ টুর্নামেন্টের সূচি ঘোষণা করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। প্রকাশিত সূচি অনুযায়ী, আগামী ২৮ আগস্ট থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে দশম আসরের এই আসর। টুর্নামেন্টের সব ম্যাচই টি-টোয়েন্টি ফরম্যাটে অনুষ্ঠিত হবে।

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ও ইন্দোনেশিয়াকে নিয়ে ‘বি’ গ্রুপে জায়গা হয়েছে বাংলাদেশের। অন্যদিকে ‘এ’ গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান, থাইল্যান্ড, হংকং ও চায়না।

বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচ খেলবে ৩১ আগস্ট ইন্দোনেশিয়ার বিপক্ষে। এরপর ৬ সেপ্টেম্বর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার মুখোমুখি হবে নিগার সুলতানা জ্যোতির দল। গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচ ৮ সেপ্টেম্বর, প্রতিপক্ষ স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত।

প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুই দল জায়গা করে নেবে সেমিফাইনালে। দুটি সেমিফাইনাল অনুষ্ঠিত হবে যথাক্রমে ১০ ও ১১ সেপ্টেম্বর। আর শিরোপা নির্ধারণী ফাইনাল হবে ১৩ সেপ্টেম্বর।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১