
শনিবার বিকেল সাড়ে ৩টায় চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত ফাইনালে নির্ধারিত সময়ে দুই দলই আক্রমণ-পাল্টা আক্রমণে খেললেও কোনো দল গোল করতে পারেনি। ফলে ম্যাচের নিষ্পত্তি হয় টাইব্রেকারে। সেখানে ৪-৩ ব্যবধানে জয় পেয়ে শিরোপা নিশ্চিত করে আলমডাঙ্গা।
এবারের টুর্নামেন্টে জেলার চার উপজেলা ও চার পৌরসভাসহ মোট আটটি দল অংশ নেয়। গত ১৩ সেপ্টেম্বর পুরাতন স্টেডিয়ামে উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হওয়া প্রতিযোগিতাটি প্রায় দুই সপ্তাহ ধরে চলে।
ফাইনালে ওঠার পথেও আলমডাঙ্গাকে কঠিন লড়াই করতে হয়েছে। দ্বিতীয় সেমিফাইনালে দামুড়হুদা উপজেলা দলের সঙ্গে নির্ধারিত সময়ে গোলশূন্য ড্রয়ের পর টাইব্রেকারে ৪-৩ গোলে জিতে ফাইনালে ওঠে তারা। অন্যদিকে প্রথম সেমিফাইনালে আলমডাঙ্গা পৌরসভাকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় চুয়াডাঙ্গা পৌরসভা।
ফাইনাল শেষে জেলা প্রশাসক লুৎফুন নাহারের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুন। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ এবং স্থানীয় সরকারের উপপরিচালক শারমিন আক্তার।
পরে চ্যাম্পিয়ন আলমডাঙ্গা উপজেলা দলের হাতে পুরস্কার তুলে দেন বিভাগীয় কমিশনার আবদুল্লাহ হারুন ও জেলা পরিষদের প্রশাসক শরীফুজ্জামান শরীফ।
দীর্ঘ বিরতির পর পুরাতন স্টেডিয়ামে বড় পরিসরে ফুটবল টুর্নামেন্ট আয়োজন ঘিরে শুরু থেকেই দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ ছিল। শেষ পর্যন্ত টাইব্রেকারের রোমাঞ্চকর লড়াইয়ে শিরোপা ঘরে তোলে আলমডাঙ্গা উপজেলা দল।
লাখোকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন
আপনার মতামত লিখুন :