আইপিএলে ছক্কার ট্রিপল সেঞ্চুরি কোহলির


প্রতিনিধি প্রকাশের সময় : ২৫ এপ্রিল, ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ণ
আইপিএলে ছক্কার ট্রিপল সেঞ্চুরি কোহলির
লাখোকণ্ঠ ডেস্ক: আইপিএলে নতুন এক মাইলফলক ছুঁয়েছেন বিরাট কোহলি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর এই তারকা ব্যাটার ৩০০ ছক্কার ক্লাবে নাম লিখিয়ে ইতিহাসের তৃতীয় ক্রিকেটার হয়েছেন। শুক্রবার এম চিন্নাস্বামী স্টেডিয়ামে গুজরাট টাইটানসের বিপক্ষে ম্যাচে এই কীর্তি গড়েন কোহলি। ইনিংসের অষ্টম ওভারে রশিদ খানের বলে লং-অন দিয়ে ছক্কা হাঁকিয়ে তিনি পৌঁছে যান এই বিশেষ মাইলফলকে।

আইপিএলের ইতিহাসে এর আগে শুধু ক্রিস গেইল ও রোহিত শর্মাই ৩০০-এর বেশি ছক্কা হাঁকাতে পেরেছিলেন। গেইল ৩৫৭ ছক্কা নিয়ে শীর্ষে আছেন, আর রোহিত শর্মার সংগ্রহ ৩২১। কোহলি এই মাইলফলক স্পর্শ করেছেন ২৬৬ ইনিংসে। এই তালিকায় এরপর রয়েছেন এমএস ধোনি (২৬৪) ও এবি ডি ভিলিয়ার্স (২৫১), যারা আইপিএলের ইতিহাসে অন্যতম সেরা পাওয়ার হিটার হিসেবে বিবেচিত।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০