
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ও ইন্দোনেশিয়াকে নিয়ে ‘বি’ গ্রুপে জায়গা হয়েছে বাংলাদেশের। অন্যদিকে ‘এ’ গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান, থাইল্যান্ড, হংকং ও চায়না।
বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচ খেলবে ৩১ আগস্ট ইন্দোনেশিয়ার বিপক্ষে। এরপর ৬ সেপ্টেম্বর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার মুখোমুখি হবে নিগার সুলতানা জ্যোতির দল। গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচ ৮ সেপ্টেম্বর, প্রতিপক্ষ স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত।
প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুই দল জায়গা করে নেবে সেমিফাইনালে। দুটি সেমিফাইনাল অনুষ্ঠিত হবে যথাক্রমে ১০ ও ১১ সেপ্টেম্বর। আর শিরোপা নির্ধারণী ফাইনাল হবে ১৩ সেপ্টেম্বর।
আপনার মতামত লিখুন :