মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযানে সংঘর্ষ


লাখোকণ্ঠ ডেস্ক প্রকাশের সময় : ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ২:১২ অপরাহ্ণ ৫৩
মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযানে সংঘর্ষ

রাজধানীর মিরপুর-১০ নম্বর গোল চত্বর এলাকায় ফুটপাতে উচ্ছেদ অভিযানকে ঘিরে হামলা-ভাঙচুর ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশ ও হকারদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে।

বুধবার সকাল সাড়ে ৯টার দিকে ফুটপাতের অবৈধ দখল উচ্ছেদ করতে গেলে এ ঘটনার সূত্রপাত হয়। উচ্ছেদের সময় ক্ষুব্ধ হকাররা সিটি করপোরেশনের একটি গাড়িতে অগ্নিসংযোগ ও পুলিশের গাড়ি ভাঙচুর করে।

বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর মডেল থানার ডিউটি অফিসার মো. শহিদুল ইসলাম।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এদিন সকালে মিরপুর ১০-এ ফুটপাতে দোকানপাট উচ্ছেদ করতে যায় উত্তর সিটি করপোরেশন।

সঙ্গে পুলিশও ছিল। এক পর্যায়ে হকাররা ক্ষুব্ধ হয়ে সিটি করপোরেশনের তিনটি ময়লার গাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং ভেকু ও পুলিশের গাড়ি ভাঙচুর করে।
দুপুর ১২টার দিকে হকারদের মিরপুর আইডিয়াল কলেজের সামনের অবস্থান করতে দেখা যায়। অন্যদিকে পুলিশের অবস্থান ছিল ১০ নম্বর গোল চত্বর এলাকায়।

এ ঘটনায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনাস্থলে হামলা, ভাঙচুর চালানা হয়েছে। সিটি করপোরেশনের গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। হামলায় পুলিশ সদস্য ও সাংবাদিকরা আহত হয়েছেন। এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

লাখোকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন

Google-এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

Google-এ পড়ুন লাখোকণ্ঠের খবর 

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ