রাজধানীর শ্যামপুরে জুতার কারখানায় আগুন, ৭ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে


প্রতিনিধি প্রকাশের সময় : ১১ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:৩২ পূর্বাহ্ণ ২৭০৪
রাজধানীর শ্যামপুরে জুতার কারখানায় আগুন, ৭ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

লাখোকন্ঠ অনলাইন ডেস্ক:  প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৫, রাজধানীর শ্যামপুরে একটি পুরাতন জুতার রিসাইক্লিং কারখানায় আগুন লাগে। মঙ্গলবার ভোর ৫টায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস সূত্র সংবাদমাধ্যমকে জানিয়েছে, রাজধানীর কদমতলীর ১১ নম্বর লাল মসজিদ রোডের শ্যামপুর বিসিকে ৬ নম্বর রোডের ১৪ নম্বর প্লটে পুরাতন স্যান্ডেলের রিসাইক্লিং কারখানা মজুমদার ট্রেডার্সে ভোরে আগুন লাগে। ৫টায় খবর পেয়ে ৫টা ৮ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।

এরপর পোস্তগোলা, সূত্রাপুর ও সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের ৭টি ইউনিট কাজ করে। সকাল ৭টা ১৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০