‌‌‌‘কঠিন সিদ্ধান্ত’ নিয়ে ক্ষমা চাইলেন আমির হামজা


প্রতিনিধি প্রকাশের সময় : ১৯ জানুয়ারি, ২০২৬, ৮:৪৮ অপরাহ্ণ
‌‌‌‘কঠিন সিদ্ধান্ত’ নিয়ে ক্ষমা চাইলেন আমির হামজা

লাখোকণ্ঠ অনলাইন ডেস্ক: নিরাপত্তা সংকট ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় সব মাহফিল স্থগিত ঘোষণা করে ফেসবুকে পোস্ট করেছেন কুষ্টিয়া-৩ আসনে জামায়াতের মনোনীত প্রার্থী মুফতি আমির হামজা। এমন কঠিন সিদ্ধান্ত নেওয়ার জন্য তিনি ক্ষমা চেয়েছেন।

সোমবার (১৯ জানুয়ারি) রাতে দেওয়া পোস্টে তিনি লিখেছেন, প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, নিরাপত্তা সংকট ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় দেশের বিভিন্ন প্রান্তে আমার ওয়াজ/তাফসীর মাহফিলের সকল সিডিউল আজ থেকে স্থগিত ঘোষণা করছি।

‘এমন কঠিন সিদ্ধান্তের জন্য আমার তাফসীর মাহফিলের সিডিউল নেওয়া আয়োজক কমিটির কাছে ক্ষমা চাচ্ছি। আপনাদের দোয়ায় শামিল রাখবেন।’

এর আগে, রোববার দেওয়া আরেক পোস্টে আমির হামজা লিখেছেন, গতকাল (শনিবার) থেকে বিভিন্ন মাধ্যমে আমাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে।আমি মৃত্যুর জন্য সব সময় প্রস্তুত ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, আপনাদের কাছে অনুরোধ রইলো, আমার অনুপস্থিতি কুষ্টিয়াতে যেই ইনসাফ কায়েমের লড়াই আমরা শুরু করেছি- সেটা প্রতিষ্ঠিত কইরেন এবং আমার তিন শিশু কন্যাকে একটু দেখে রাইখেন।

আর্কাইভ