সাকিবকে ফেরানোর বিষয়ে যা জানালেন আসিফ আকবর


প্রতিনিধি প্রকাশের সময় : ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ২:৩৮ অপরাহ্ণ ১২৭
সাকিবকে ফেরানোর বিষয়ে যা জানালেন আসিফ আকবর

লাখোকণ্ঠ অনলাইন ডেস্কঃ বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের জাতীয় দলে ফেরার বিষয়ে চলমান আলোচনা নতুন গতি পেয়েছে। বিসিবি পরিচালক আসিফ আকবর এক টক শোতে জানিয়েছেন, সাকিব খেলতে আগ্রহ প্রকাশ করেছেন এবং বিসিবি পরিচালকদের সম্মতিক্রমে তাকে দলে ফেরানোর প্রস্তাব দেওয়া হয়েছে।

আসিফ আকবর বলেন, সাকিবের সঙ্গে নিয়মিত কথা হয়। সম্প্রতি আমেরিকায় গিয়েও তার সঙ্গে কথা হয়েছে। সে খেলতে চায়। আমরা তার মামলা ও আইনি বিষয়গুলো নিয়েও আলোচনা করেছি। তার আইনজীবী ইতিমধ্যেই বিসিবির সঙ্গে যোগাযোগ করেছেন। আমরা খুব দ্রুততম সময়ে, সম্ভবত রোববার-সোমবার, কেসের ফাইলগুলো ক্রীড়া প্রতিমন্ত্রীর মাধ্যমে সরকারের কাছে পৌঁছে দেব।

বিসিবির সহ-সভাপতি ফারুক আহমেদ বলেন, সাকিব ক্রিকেটার হিসেবে নতুন করে বলার কিছু নেই। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে তার পারফরম্যান্স চমৎকার। যদি ফিটনেস লেভেল ঠিক থাকে, সে জাতীয় দলে ভালো ভূমিকা রাখতে পারবে। সে বাংলাদেশের ক্রিকেটের ব্র্যান্ড।

এর আগে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানিয়েছেন, সাকিব ও মাশরাফির মামলা রাষ্ট্রীয়ভাবে দ্রুত সমাধান করে তাদের দলে ফেরানোর চেষ্টা করা হবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন থাকলেও চলতি মাসে সাকিব দেশে ফিরছেন না; তবে পাকিস্তানের বিপক্ষে মার্চের ওয়ানডে সিরিজে তার খেলার সম্ভাবনা তৈরি হয়েছে।

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

 

ই-প্রিন্ট

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১