
শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলীও উপস্থিত ছিলেন।
তথ্যমন্ত্রী বলেন, গণমাধ্যমের সমস্যার সমাধান করতে হলে এর প্রকৃতি ও কাঠামো সঠিকভাবে বুঝতে হবে। কোনো সমস্যার সঠিকভাবে নির্ণয় করা না গেলে তার কার্যকর সমাধানও সম্ভব হয় না।
তিনি সাংবাদিকদের বিভিন্ন সমস্যার বিষয়ে সুনির্দিষ্ট প্রস্তাব দেওয়ার আহ্বান জানান। এসব প্রস্তাবের ভিত্তিতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারবে বলেও উল্লেখ করেন তিনি।
জহির উদ্দিন স্বপন বলেন, বর্তমানে তথ্য আদান–প্রদান একটি হাইব্রিড ব্যবস্থার মধ্যে রয়েছে। ডিভাইসভিত্তিক সমাজে তথ্য বিনিময়ের পরিমাণ দ্রুত বাড়ছে।
তিনি আরও বলেন, সরকারকে আধুনিক সেবা দিতে হলে তথ্য আদান–প্রদানে বৈশ্বিক মান অর্জন করতে হবে। তা নিশ্চিত করা গেলে গ্রাম পর্যায়েও মেধা বিকাশের সুযোগ তৈরি হবে।
ইফতার মাহফিলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালেহ আকনসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :