প্রতিরোধী ক্ষেপণাস্ত্র ফুরিয়ে আসছে, আতঙ্কে ইসরায়েল


লাখোকণ্ঠ অনলাইন ডেস্ক প্রকাশের সময় : ১৫ মার্চ, ২০২৬, ১:৫৫ অপরাহ্ণ
প্রতিরোধী ক্ষেপণাস্ত্র ফুরিয়ে আসছে, আতঙ্কে ইসরায়েল

প্রতিরোধী ক্ষেপণাস্ত্র ফুরিয়ে আসছে, আতঙ্কে ইসরায়েল। ইরানের সাথে চলমান যুদ্ধের মাঝে এবার এক ভয়াবহ সামরিক সংকটের মুখে পড়েছে ইসরায়েল।

ওয়াশিংটনভিত্তিক সংবাদমাধ্যম সেমাফর মার্কিন কর্মকর্তাদের বরাতে জানিয়েছে, ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মূল শক্তি ‘ইন্টারসেপ্টর’ বা ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী প্রতিরোধী মিসাইলের মজুত আশঙ্কাজনকভাবে কমে গেছে।

সেমাফরের রিপোর্টে বলা হয়েছে, তেল আবিব ইতিমধ্যে আনুষ্ঠানিকভাবে ওয়াশিংটনকে জানিয়েছে তাদের দূরপাল্লার প্রতিরক্ষা ব্যবস্থা সচল রাখার মতো প্রয়োজনীয় গোলাবারুদ দ্রুত ফুরিয়ে আসছে।

আয়াতুল্লাহ আলী খামেনির স্ত্রী মনসুরেহ বেঁচে আছেন

ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মূল শক্তি হলো ইন্টারসেপ্টর। স্বল্প পাল্লার হামলার জন্য ‘আয়রন ডোম’ কার্যকর হলেও দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঠেকাতে তারা দামী ইন্টারসেপ্টরগুলোর ওপর নির্ভর করে। বর্তমানে ইরান যেভাবে ক্ষেপণাস্ত্রের পাল্লা বাড়াতে ‘ক্লাস্টার মিউনিশন’ বা গুচ্ছ বোমা যুক্ত করছে, তাতে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার ওপর চাপ বহুগুণ বেড়ে গেছে। প্রতিটি ছোট লক্ষ্যবস্তু ধ্বংস করতে একাধিক ইন্টারসেপ্টর খরচ হওয়ায় মজুত দ্রুত শেষ হয়ে যাচ্ছে।

মার্কিন ঘাঁটি বন্ধ না হলে হামলা অব্যাহত থাকবে: মোজতবা খামেনি

মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে সেমাফোর আরও জানিয়েছে, ইসরায়েল যখন এই যুদ্ধে প্রবেশ করে, তখনই তাদের হাতে ইন্টারসেপ্টরের মজুত ছিল প্রয়োজনের তুলনায় কম। এখন ইরানের পক্ষ থেকে শত শত ক্ষেপণাস্ত্রের তরঙ্গ সামলাতে গিয়ে সেই মজুত প্রায় ‘শূন্যের কোটায়’ চলে এসেছে।

মার্কিন কর্মকর্তারা বলছেন, যুক্তরাষ্ট্র ইন্টারসেপ্টরের সংকটে নেই। তবে ইসরায়েলের ইন্টারসেপ্টর কম থাকার কারণে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

 

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১