ঈদে সাবিলা নূর, পূজা চেরি, তাসনিয়া ফারিণ, নাজিফা তুষির প্রতিযোগিতা


লাখোকণ্ঠ অনলাইন ডেস্ক প্রকাশের সময় : ১৮ মার্চ, ২০২৬, ৩:৫২ অপরাহ্ণ
ঈদে সাবিলা নূর, পূজা চেরি, তাসনিয়া ফারিণ, নাজিফা তুষির প্রতিযোগিতা

ঈদে সাবিলা নূর, পূজা চেরি, তাসনিয়া ফারিণ, নাজিফা তুষির প্রতিযোগিতা। এখন পর্যন্ত মুক্তি ঘোষণা করা পাঁচটি সিনেমা প্রদর্শনের অনুমতি দিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড

সিনেমাগুলো হলো–রেদওয়ান রনি পরিচালিত ‘দম’, মেহেদী হাসান হৃদয়ের ‘রাক্ষস’, আবু হায়াত মাহমুদের ‘প্রিন্স’, রায়হান রাফীর ‘প্রেশার কুকার’ ও তানিম নূর পরিচালিত ‘বনলতা এক্সপ্রেস’।

নায়িকাপ্রধান গল্পের ‘প্রেশার কুকার’ সিনেমায় রয়েছেন একাধিক নায়িকা–শবনম বুবলি, নাজিফা তুষি, মারিয়া শান্ত এবং স্নিগ্ধা চৌধুরী। চার নায়িকাকে ঘিরে এগিয়েছে সিনেমার গল্প, যা এটিকে অন্যরকম আকর্ষণ এনে দিয়েছে। সিনেমাটিতে নায়িকা চারজন থাকলেও ফোকাস মূলত শবনম বুবলী ও নাজিফা তুষির দিকে।

আমার ‘প্রেশার কুকার’ সিনেমাও ফ্লপ যাবে না: রায়হান রাফী

অন্যদিকে, ‘দম’ সিনেমাটিও থাকছে আলোচনায়। কাজাখস্তান ও দেশের বিভিন্ন স্থানে শুটিং হওয়া এই সিনেমায় নায়িকা হিসেবে আছেন পূজা চেরি।

ঈদের বড় আকর্ষণের একটি হতে যাচ্ছে ‘প্রিন্স’। শাকিব খান-এর বিপরীতে এই সিনেমায় প্রথমবার জুটি বেঁধেছেন তাসনিয়া ফারিণ।

‘রকস্টার’-এ শাকিবের নায়িকা সাবিলা নূর

এছাড়া, সাবিলা নূরও থাকছেন এবারের ঈদের পর্দায়। হুমায়ূন আহমেদ-এর ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে নির্মিত ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমায় চিত্রা চরিত্রে অভিনয় করেছেন তিনি।

সব মিলিয়ে এবারের ঈদের সিনেমাগুলোতে নায়িকাদের উপস্থিতি যেমন বৈচিত্র্যময়, তেমনি শক্তিশালী। এখন দেখার বিষয়–এই নায়িকাদের পারফরম্যান্স কতটা দর্শকের মন জয় করতে পারে।

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

ঈদে রাফীর ‘প্রেশার কুকার’ সিনেমায় চার নায়িকা

আর্কাইভ