জাতীয় সংসদের কার্যক্রমে গতি আনতে প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনা


বিশেষ প্রতিনিধি প্রকাশের সময় : ২৯ মার্চ, ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ণ
জাতীয় সংসদের কার্যক্রমে গতি আনতে প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনা
জাতীয় সংসদের সংসদীয় কার্যক্রমে গতিশীলতা আনয়ন এবং সরকারের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণে সরকারদলীয় সংসদ সদস্যদের নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার বিকেল ৪টায় জাতীয় সংসদ সচিবালয়ের সরকারদলীয় সভাকক্ষে অনুষ্ঠিত এই বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান।
বৈঠকের শুরুতে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের সহধর্মিণী দিলারা হাফিজের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়। মরহুমার রুহের মাগফেরাত কামনা করে সভায় উপস্থিত প্রধানমন্ত্রীসহ সকল সংসদ সদস্য বিশেষ মোনাজাতে অংশ নেন।
শোক প্রস্তাব শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদ সদস্যদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি সংসদীয় কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ এবং আইন প্রণয়ন প্রক্রিয়ায় গুণগত পরিবর্তন আনার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া সরকারের চলমান উন্নয়ন কর্মকাণ্ড, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলায় করণীয় সম্পর্কে বিশদ আলোচনা হয়।
বৈঠক সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী তৃণমূল পর্যায়ের মানুষের কাছে সরকারের সেবা পৌঁছে দিতে এবং সংসদকে সকল আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত করতে সংসদ সদস্যদের একযোগে কাজ করার নির্দেশ দিয়েছেন। সংসদীয় কমিটির কার্যক্রম আরও জোরদার করার বিষয়েও বৈঠকে সিদ্ধান্ত গৃহীত হয়।
বৈঠকে উপস্থিত সংসদ সদস্যরা প্রধানমন্ত্রীর নির্দেশনার প্রতি একাত্মতা প্রকাশ করেন এবং জনকল্যাণে আরও নিষ্ঠার সঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১