সংরক্ষিত আসনে সংসদ সদস্য হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল: ডা. তাসনিম জারা


লাখোকণ্ঠ অনলাইন ডেস্ক প্রকাশের সময় : ২১ এপ্রিল, ২০২৬, ১১:৩১ অপরাহ্ণ
সংরক্ষিত আসনে সংসদ সদস্য হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল: ডা. তাসনিম জারা

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হওয়ার প্রস্তাব পেয়েছিলেন ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা। তবে নিজের আদর্শিক অবস্থানের কারণে তা বিনয়ের সঙ্গে ফিরিয়ে দিয়েছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাস দিয়ে তাসনিম জারা এ তথ্য জানান।

তাসনিম জারা বলেন, সংরক্ষিত নারী আসনগুলোতে দলীয় মনোনয়নের পরিবর্তে জনগণের সরাসরি ভোটে প্রতিনিধি নির্বাচনের পক্ষে তিনি দীর্ঘ দিন ধরে প্রচারণা চালিয়েছেন। তিনি বলেন, ‘এমপি হওয়ার প্রস্তাব পাওয়ার পর ভিন্ন অবস্থান নেওয়া আমার পক্ষে সম্ভব না।’

ডা. তাসনিম জারার নির্বাচনি ইশতেহার

তাসনিম জারা তার স্ট্যাটাসে কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলে ধরেন—

জবাবদিহিতা: যিনি জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হন, তিনি ভোটারদের কাছে দায়বদ্ধ থাকেন। কিন্তু দলীয় মনোনয়নে এলে কোনো নির্বাচনি এলাকা বা ভোটার না থাকায় জবাবদিহিতা থাকে কেবল দলের কাছে।

গণতান্ত্রিক প্রতিনিধিত্ব: দেশের অর্ধেক নারী জনসংখ্যার প্রকৃত প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সরাসরি নির্বাচনের কোনো বিকল্প নেই।

মানবিক বিবেচনায় জামিন পেলেন সেই যুব লীগ নেত্রী

ভবিষ্যৎ ভাবনা: গত নির্বাচনে ঢাকা-৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার অভিজ্ঞতার কথা স্মরণ করে তাসনিম জারা বলেন, পোস্টার-মিছিল ছাড়াই ১৯ দিনের প্রচারে ৪৪ হাজারেরও বেশি মানুষ তাকে ভোট দিয়েছিলেন। তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, ‘আমি যদি কখনও সংসদে যাই, আপনাদের ভোটেই যাব।’

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১