পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট উৎসবে মেতেছে যশ-নুসরাত, জিৎ থেকে মিঠুন


লাখোকণ্ঠ অনলাইন ডেস্ক প্রকাশের সময় : ২৯ এপ্রিল, ২০২৬, ৬:৩৪ অপরাহ্ণ
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট উৎসবে মেতেছে যশ-নুসরাত, জিৎ থেকে মিঠুন

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় তথা শেষ দফার ভোটে আজ রাজ্যজুড়ে ছিল গণতন্ত্রের উৎসবের আবহ। সকাল থেকেই ভোটকেন্দ্রে ভিড় জমাতে দেখা গেছে টালিউডের তারকাদের। বৃষ্টি ভেজা সকালেও ভোট দিতে হাজির হন একের পর এক পরিচিত মুখ।

অভিনেতা জিৎ স্ত্রী মোহনাকে সঙ্গে নিয়ে ভোট দিতে যান। অফ-হোয়াইট শার্ট, কালো ব্যাগি ট্রাউজার, চোখে সানগ্লাস ও মাথায় টুপি পরে হাজির হন জিৎ। মোহনার পরনে ছিল মেরুন কো-অর্ড সেট।

দুই দশকের ক্যারিয়ার উদযাপন করলেন দেব

ভোটের দিন রং মিলিয়ে হাজির হন তারকা জুটি যশ দাশগুপ্ত ও নুসরাত জাহান। দুজনকেই দেখা যায় সাদা টি-শার্ট ও নীল জিন্সে। অভিনেতা অঙ্কুশ হাজরা বাবা-মাকে সঙ্গে নিয়ে ভোট দেন। অন্যদিকে অভিনেত্রী ঐন্দ্রিলা সেন মাকে নিয়ে ভোটকেন্দ্রে যান।

এদিন ভোট দেন সৌরভ গাঙ্গুলি ও তাঁর স্ত্রী ডোনা গাঙ্গুলি। ভোটের পর হাতে নীল কালির দাগ দেখিয়ে হাসিমুখে ক্যামেরাবন্দি হন তারা।

নিজেকে সেলিব্রেটি মনে করেন না স্বস্তিকা

এ ছাড়া ভোট দিয়েছেন কনীনিকা বন্দ্যোপাধ্যায়, সংগীতশিল্পী ইমন চক্রবর্তী, অভিনেত্রী ও সংসদ সদস্য রচনা বন্দ্যোপাধ্যায়, অভিনেত্রী শ্রীলেখা মিত্র, অভিনেতা মিঠুন চক্রবর্তী, আবির চট্টোপাধ্যায়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, রাজ চক্রবর্তী, শুভশ্রী গাঙ্গুলি, সোহিনী সরকার, শঙ্কর চক্রবর্তী ও রূপা গাঙ্গুলি।

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০