নওগাঁ ডিবি পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মা.দ.ক সহ চো.রা.কা.র.বা.রি আটক


খোরশেদ আলম, নওগাঁ প্রকাশের সময় : ২০ মে, ২০২৬, ২:২৩ অপরাহ্ণ
নওগাঁ ডিবি পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মা.দ.ক সহ চো.রা.কা.র.বা.রি আটক

নওগাঁ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ৬৫ বোতল ফেন্সিডিলসহ দুই চোরাকারবারিকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১৯ মে) বিকেলে পত্নীতলা থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসিবুল্লাহ হাসিবের নেতৃত্বে একটি চৌকস দল পত্নীতলা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে বিকেল সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, চকশহবত গ্রামের খাজামুদ্দিনের খুটি পুকুরসংলগ্ন সড়কে দুই ব্যক্তি মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন। পরে ঘটনাস্থলে অভিযান চালিয়ে সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন ধামইরহাট উপজেলার লোদিপুর গ্রামের মৃত আবছেরের ছেলে আবু তাহের (৪৫) এবং একই এলাকার মৃত মখছেদুলের ছেলে তৌহিদ (৩৫)।

পুলিশ জানায়, আটক ব্যক্তিদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে আবু তাহেরের কাছ থেকে ৩৫ বোতল এবং তৌহিদের কাছ থেকে ৩০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। উদ্ধার করা মোট ৬৫ বোতল ফেন্সিডিল উপস্থিত লোকজনের সামনে জব্দ করা হয়।

এ ঘটনায় আটক দুজনের বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

নওগাঁর  আরও সংবাদ পড়তে ক্লিক করুন এখানে

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

 

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০