নওগাঁয় চোলাই মদসহ একজন গ্রেপ্তার


খোরশেদ আলম, নওগাঁ প্রকাশের সময় : ২৭ জুন, ২০২৬, ৭:২৯ অপরাহ্ণ ৫৭
নওগাঁয় চোলাই মদসহ একজন গ্রেপ্তার

নওগাঁ সদর উপজেলায় অভিযান চালিয়ে ১৭ লিটার ৭৫০ মিলিলিটার চোলাই মদসহ লছির উদ্দিন (৫৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

 

শনিবার দিবাগত রাতে নওগাঁ সদর উপজেলার ননিয়াপট্টি ভাঙারি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

 

পুলিশ জানায়, নওগাঁ পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসিবুল্লাহ হাসিবের নেতৃত্বে একটি দল মাদকবিরোধী অভিযান চালায়। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, ব্যাটারিচালিত অটোরিকশায় করে এক ব্যক্তি চোলাই মদ নিয়ে ভাঙারিপট্টি এলাকায় আসছেন। পরে সেখানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়।

 

রাত সাড়ে ১২টার দিকে কাজল ভাঙারির দোকানের সামনে একটি ব্যাটারিচালিত অটোরিকশা থামিয়ে তল্লাশি করলে একটি প্লাস্টিকের বস্তা থেকে ২৫০ মিলিলিটার ধারণক্ষমতার ৭১টি বোতলে মোট ১৭ লিটার ৭৫০ মিলিলিটার চোলাই মদ উদ্ধার করা হয়। এ সময় অটোরিকশায় থাকা লছির উদ্দিনকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার লছির উদ্দিন নওগাঁ সদর উপজেলার একডালা পূর্বপাড়া গ্রামের অহির উদ্দিনের ছেলে।

 

জেলা গোয়েন্দা পুলিশ জানায়, উদ্ধার হওয়া চোলাই মদ জব্দ করা হয়েছে। এ ঘটনায় নওগাঁ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০