নওগাঁয় ছিনতাইকারী লিটন ও রায়হান গ্রে.প্তা.র


খোরশেদ আলম, নওগাঁ প্রকাশের সময় : ২২ মে, ২০২৬, ৪:৩৩ অপরাহ্ণ
নওগাঁয় ছিনতাইকারী লিটন ও রায়হান গ্রে.প্তা.র

নওগাঁ শহরে ছিনতাইয়ের ঘটনায় জড়িত অভিযোগে দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে সদর থানা-পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে ছিনতাই হওয়া টাকা ও ছিনতাই কাজে ব্যবহৃত ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—নওগাঁ শহরের শেখপুরা প্রেমতলী ব্রিজ ভাড়িয়াপাড়া এলাকার মানিকের ছেলে রায়হান (২১) এবং জনকল্যাণ শিশুপার্ক এলাকার মৃত মোশাররফ খলিফার ছেলে লিটন (৩৫)।

পুলিশ জানায়, গত ২০ মে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নওগাঁ শহরের গোস্তহাটি মোড় জনকল্যাণ স্কুল মাঠের পেছনে ধানখেতের পাশে মোহন হোসেন (২৬) নামের এক ব্যক্তি গরু আনতে গেলে তিন দুষ্কৃতকারী তাঁর পথরোধ করেন। এ সময় চাকু দেখিয়ে তাঁর কাছে থাকা টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়।

মোহন বাধা দিলে দুষ্কৃতকারীরা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করে। তাঁর চিৎকার শুনে বন্ধু নুর ইসলাম (২৫) এগিয়ে এলে তাকেও কুপিয়ে আহত করা হয়। পরে তাঁদের কাছ থেকে পাঁচ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা। আহত দুজন বর্তমানে নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার পর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামানের নেতৃত্বে একটি দল অভিযান চালায়। বৃহস্পতিবার রাত সোয়া একটার দিকে শহরের নুনিয়াপট্টি ফলপট্টি এলাকা থেকে রায়হান ও লিটনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ছিনতাই হওয়া এক হাজার ৯০০ টাকা, একটি ধারালো অ্যান্টিকাটার ও একটি চাকু উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, শহরে ছিনতাই প্রতিরোধে জেলা পুলিশ বিরামহীনভাবে কাজ করছে। সামান্য টাকার জন্য যারা মানুষকে নির্মমভাবে আঘাত করে, তাদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

নওগাঁর  আরও সংবাদ পড়তে ক্লিক করুন এখানে

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১