চুয়াডাঙ্গায় ভারতীয় রূপার বারসহ নারী আ.ট.ক


শিমুল রেজা, চুয়াডাঙ্গা প্রকাশের সময় : ২২ মে, ২০২৬, ৩:৫৮ অপরাহ্ণ
চুয়াডাঙ্গায় ভারতীয় রূপার বারসহ নারী আ.ট.ক

চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন এলাকা থেকে প্রায় ৪ কেজি ওজনের ১৮টি ভারতীয় রূপার বারসহ এক নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার দুপুরে চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে তাঁকে আটক করা হয়।

আটক নারী হলেন জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা হল্ট চাঁদপুর এলাকার মরহুম শাহজাহানের স্ত্রী রিজিকা বেগম (৬০)। চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক ও অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান রাতে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ রাজ মাহমুদের নেতৃত্বে একটি বিশেষ টহল দল চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনসংলগ্ন নান্টুরাজ সিনেমা হল এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালায়। এ সময় ঢাকা থেকে ট্রেনে আসা রিজিকা বেগমকে সন্দেহজনক মনে হলে তাঁকে আটক করা হয়।

পরে তাঁর দেহ ও ব্যাগ তল্লাশি করে ছোট-বড় মিলিয়ে ১৮টি ভারতীয় রূপার বার এবং একটি সিম্ফনি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া রূপার মোট ওজন ৪ কেজি ১০০ গ্রাম। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৯ লাখ ৮৮ হাজার ৫০০ টাকা।

এ ঘটনায় চুয়াডাঙ্গা সদর থানায় মামলা করা হয়েছে। উদ্ধার করা রূপার বারগুলো পরীক্ষা-নিরীক্ষা শেষে ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছে বিজিবি। চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ও নজরদারি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

চুয়াডাঙ্গার আরও সংবাদ পড়তে ক্লিক করুন এখানে

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

 

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১