গাবুরায় মেগা প্রকল্পের কাজ পরিদর্শনে এমপি গাজী নজরুল ইসলাম


ফিরোজ হোসেন, সাতক্ষীরা প্রকাশের সময় : ২২ মে, ২০২৬, ৪:৫৫ অপরাহ্ণ
গাবুরায় মেগা প্রকল্পের কাজ পরিদর্শনে এমপি গাজী নজরুল ইসলাম

শ্যামনগরের উপকূলীয় দ্বীপ ইউনিয়ন গাবুরায় চলমান বিভিন্ন মেগা প্রকল্পের উন্নয়নকাজ পরিদর্শন করেছেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। শুক্রবার সকাল ৯টার দিকে তিনি ইউনিয়নের বিভিন্ন এলাকায় চলমান প্রকল্পের অগ্রগতি, নির্মাণসামগ্রীর মান ও সার্বিক বাস্তবায়ন পরিস্থিতি ঘুরে দেখেন।

পরিদর্শনকালে সংসদ সদস্য ডুমুরিয়া ঘাট, হরিশখালী, ৯ নম্বর সোরা, চাঁদনীমুখা, নাপিতখালী, পার্শ্বেমারী, জেলেয়াখালী, গাবুরা, চৌদ্দরশি, খোলপেটুয়া ও চকবারা এলাকায় চলমান উন্নয়নকাজ পরিদর্শন করেন। এ সময় তিনি কাজে ব্যবহৃত বালি, পাথর, সিমেন্টসহ বিভিন্ন নির্মাণসামগ্রীর গুণগত মান যাচাই করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময়কালে এমপি গাজী নজরুল ইসলাম বলেন, উপকূলীয় মানুষের জীবনমান উন্নয়ন ও টেকসই অবকাঠামো গড়ে তুলতে সরকার বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে। এসব প্রকল্প বাস্তবায়নে কোনো ধরনের অনিয়ম বা নিম্নমানের কাজ বরদাশত করা হবে না বলেও তিনি হুঁশিয়ারি দেন।

এ সময় এলাকাবাসী ভাঙন, যোগাযোগব্যবস্থা ও জনদুর্ভোগসহ বিভিন্ন সমস্যা সংসদ সদস্যের কাছে তুলে ধরেন। তিনি তাদের বক্তব্য শোনেন এবং দ্রুত সমাধানের আশ্বাস দেন। পাশাপাশি উন্নয়নকাজ সঠিকভাবে সম্পন্ন করতে স্থানীয় জনগণের মতামত, সহযোগিতা ও নজরদারির ওপর গুরুত্বারোপ করেন।

পরিদর্শনকালে ওয়াপদার এসডিও, বিভিন্ন প্রকল্পের তদারককারী কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং মাওলানা দিদারুল ইসলামসহ স্থানীয় দায়িত্বশীল ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সাতক্ষীরার  আরও সংবাদ পড়তে ক্লিক করুন এখানে

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

 

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১