ফেরিতে গাড়ি ওঠার আগে নামতে হবে যাত্রীদের: বিআইডব্লিউটিসি


লাখোকণ্ঠ অনলাইন ডেস্ক প্রকাশের সময় : ২৫ মে, ২০২৬, ৭:১৩ পূর্বাহ্ণ
ফেরিতে গাড়ি ওঠার আগে নামতে হবে যাত্রীদের: বিআইডব্লিউটিসি

ফেরিতে বাস চলাচলের ক্ষেত্রে যাত্রী ও চালকদের কড়া নির্দেশনা দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)। এখন থেকে ফেরিতে বাস ওঠানামার আগে অবশ্যই শতভাগ যাত্রীকে বাস থেকে নামাতে হবে।

রোববার (২৪ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেয় সংস্থাটি।

নির্দেশনায় বলা হয়, বিভিন্ন গন্তব্যের যাত্রী ও যানবাহন চালকদের জানানো যাচ্ছে, ফেরিঘাটে বাস পৌঁছানোর পর যাত্রীরা অবশ্যই বাস থেকে নেমে ফেরিতে উঠবেন। একইভাবে ঘাটে পৌঁছানোর পর ফেরি থেকে গাড়ি নামানোর পর যাত্রীরা বাসে উঠবেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পন্টুন ও ফেরির কিনারায় যাত্রীদের কেউই দাঁড়াতে বা বসে থাকতে পারবেন না। বিআইডব্লিউটিসি বলেছে, এর ব্যত্যয় হলে প্রয়োজনে বিআইডব্লিউটিসির কন্ট্রোল রুম (০১৪০৪৪৪৩৭০৭, ০১৮১৮৪৯৪৩৫০ অথবা ০২২৩৩৬২৭৭৯) বরাবর যোগাযোগ করতে বলা হয়েছে।

ফেরি নিয়ে আরও সংবাদ পড়তে ক্লিক করুন এখানে

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১